শিরোনাম
Advertisement
সারাদেশ

এনপিবি’র প্রথম বর্ষপূর্তিতে মানিকগঞ্জে আলোচনা ও কেক কাটা

Advertisement
এনপিবি’র ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে মানিকগঞ্জ প্রেসক্লাবে কেক কাটছেন অতিথিরাছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে অনলাইন মিডিয়া ‘এনপিবি’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

​মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিষ্ঠানটির মানিকগঞ্জ প্রতিনিধি দীপক সূত্রধর।

‘এনপিবি’ বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠতা ও সত্য তথ্য প্রকাশের মাধ্যমেই একটি গণমাধ্যম পাঠকের হৃদয়ে স্থান করে নেয়। এনপিবি বিগত এক বছরে মানিকগঞ্জের স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জনমানুষের কথা তুলে ধরে যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আগামীতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।এছাড়া বস্তুনিষ্ঠ ও ইতিবাচক সাংবাদিকতার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের উন্নয়ন ও কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে বলেও তারা মন্তব্য করেন।

মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহী নাজমুল ও আশরাফুল হক, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী ও সাবেক সভাপতি মতিউর রহমান, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি কাবুল উদ্দিন খান, যুগ্ম সম্পাদক রিপন আনছারী, সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিহির, সহসাধারণ সম্পাদক জাহিদুল হক চন্দন, সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন, প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিন এবং এনপিবি’র মানিকগঞ্জ প্রতিনিধি দীপক সূত্রধর।

​আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ