মানিকগঞ্জের ঘিওরে মাদকমুক্ত সমাজ গড়া ও গ্রামীণ ঐতিহ্য রক্ষায় শুরু হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি নক-আউট হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬’।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় ঘিওর ডি.এন. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠন ঘিওর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী খেলায় সাইংজুরী রামেশ্বর পট্টি যুব সংঘ (ঘিওর) এবং চখহরি চরণ লয়ন স্পোর্টিং ক্লাব (দৌলতপুর) একে অপরের মুখোমুখি হয়। ঐতিহ্যবাহী এই হা-ডু-ডু খেলা উপভোগ করতে মাঠের চারপাশে হাজার হাজার দর্শকের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জন্য প্রথম পুরস্কার হিসেবে ১টি বিশালাকার মহিষ এবং রানার্স-আপ দলের জন্য ১টি আকর্ষণীয় ষাঁড় গরু প্রদান করা হবে।
ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আয়োজন কমিটির আহ্বায়ক মীর মানিকুজ্জামান মানিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আঃ সোবহান হক। টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জানে আলম। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও আয়োজন কমিটির সদস্য সচিব মো. শওকত আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তারা গ্রামীণ ঐতিহ্য রক্ষায় এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আবু কায়সার রেজা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ আলম বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান কুদরত এবং সাবেক অর্থবিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের স্থানীয় নেতাকর্মীসহ হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক।





