শিরোনাম
Advertisement
সারাদেশ

‘মোড়ের মায়া’: চা ও পিঠার নতুন ঠিকানা

Advertisement
ঐতিহ্য আর আড্ডার পসরা নিয়ে মেতে উঠেছে ‘মোরের মায়া’ছবি: সারাক্ষণ সংবাদ

শীতের আমেজে ঐতিহ্যের ছোঁয়া নিয়ে জমজমাট আয়োজনে যাত্রা শুরু করতে যাচ্ছে ব্যতিক্রমী চা ও পিঠাঘর ‘মোড়ের মায়া’।

​শেখরিনগরের তিন রাস্তার মোড়ের এই প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে স্থানীয় খাদ্য প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে দারুণ উদ্দীপনা।

আগামী শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

​‘মোড়ের মায়া’ চা ও পিঠাঘরে সাধারণ চায়ের পাশাপাশি মিলবে নানা স্বাদ ও ঘ্রাণের প্রিমিয়াম চা।

এছাড়া চা-প্রেমীদের জন্য থাকছে রং চা, তেঁতুল চা, দুধ চা, মাসালা চা,মাইল চা,রেজালা চা, গোলাপ চা, পুদিনাপাতা চা এবং অপরাজিতা চা ইত্যাদি।

​পাশাপাশি শীতের ঐতিহ্য ধরে রাখতে পিঠা প্রেমীদের জন্য থাকছে হরেক রকমের পিঠার আয়োজন।

এর মধ্যে উল্লেখ যোগ্য হলো,চিতই পিঠা, ছিট পিঠা, ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা এবং শীতের অন্যতম আকর্ষণ ‘দুধ চিতই, হাঁসের মাংস’।

​উদ্বোধন শেষে সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক সন্ধ্যায় সুরের মূর্ছনা নিয়ে উপস্থিত থাকবেন জনপ্রিয় ব্যান্ড ‘মনের ব্যান্ড’ এর শিল্পীরা (আঁখি আক্তার লাভলী, সম্রাট আনোয়ার ও মনু পাগল)।

মৃদু এই শীতের সন্ধ্যায় সুস্বাদু খাবার ও লোকসংগীতের মেলবন্ধনে দারুণ সময় কাটাতে পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরে আসতে পারেন ‘মোড়ের মায়া’ চা ও পিঠাঘরে।

​‘মোড়ের মায়া’ এর পরিচালক মো: শাহীন বলেন, যান্ত্রিক জীবনের ব্যস্ততা পেরিয়ে ঐতিহ্যের ছোঁয়া নিয়ে শেখরিনগরের তিন রাস্তার মোড়ে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘মোরের মায়া’। হরেক স্বাদের চা আর ‘দুধ চিতই হাঁসের মাংস’-এর ভিন্নধর্মী স্বাদে আপনাদের বরণ করতে আমরা প্রস্তুত।

উদ্বোধনী আয়োজন ও সার্বিক দিকনির্দেশনা নিয়ে অপর দুই পরিচালক মো:জিয়াউর রহমান এবং মো: রোমান হোসেন বলেন,গ্রাহকদের জন্য একটি সুন্দর ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে শেখরিনগরের তিন রাস্তার মোড়ে আমাদের প্রতিষ্ঠানের চূড়ান্ত রূপ দেওয়ার কাজ ইতি-মধ্যে সম্পন্ন হয়েছে। উদ্বোধনী দিনের সমস্ত আনুষ্ঠানিকতা যেন সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়, সে জন্য আমরা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা আশা করি, স্থানীয় সব খাদ্যপ্রেমীদের উপস্থিতিতে এই আয়োজন আরও সার্থক হয়ে উঠবে।

অফিসিয়াল আনুষ্ঠানিকতার বিষয়ে অপর পরিচালক আল-মামুন বলেন, খাবারের স্বাদের সঙ্গে শীতের হিমেল সন্ধ্যায় আনন্দ বাড়াতে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। সুরের মূর্ছনা নিয়ে আমাদের মাঝে উপস্থিত থাকবেন জনপ্রিয় ‘মনের ব্যান্ড’ এর গুণী শিল্পীরা। সবার সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানটি প্রাণবন্ত ও স্মৃতিময় হয়ে উঠুক।

এ বিভাগের আরও সংবাদ