শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্‌যাপন

Advertisement
৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভাছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি সরকারি সমন্বিত ভবন চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে, সমন্বিত ভবনের মাল্টিমিডিয়া কনফারেন্স রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

জেলা সমবায় কর্মকর্তা প্রকৌশলী ফারহানা ফেরদৌসীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। 

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস।

সমবায়ের শক্তিকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে সরকারি দফতরের প্রধানগন, সমবায় কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, সমবায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ