শিরোনাম
Advertisement
সারাদেশ

নাগরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Advertisement
আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথি টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলুছবি: সারাক্ষণ সংবাদ

টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য মোড় রবিউল আওয়াল লাভলু।

​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান ফারুক, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাকী এবং বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার ছানা প্রমুখ।

​বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য, দেশের ইতিহাসে এ দিনের গুরুত্ব এবং জাতীয় ঐক্য ও সংহতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

​এ সময় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা এবং শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ