শিরোনাম
Advertisement
সারাদেশ

ঘিওরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Advertisement
ঘিওরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভাছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের ঘিওরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে।

​শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় ঘিওর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

​ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভার মূল কার্যক্রম পরিচালিত হয়।

​আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি এবং জাতীয় জীবনে এ দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জানে আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিন আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল, উপজেলা এলজিইডি কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা বিএনপি নেতা মেহেদী হাসান শীতলসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও সংবাদ