শিরোনাম
Advertisement
সারাদেশ

আকিজ ফাউন্ডেশনে পুরস্কার বিতরণ

Advertisement
পুরস্কার হাতে আকিজ ফাউন্ডেশন স্কুলের বিজয়ীরাছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের তিন দিনব্যাপী বার্ষিক প্রতিযোগিতার সমাপনী ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

​শনিবার (৭ নভেম্বর) দুপুরে স্কুলটির সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান।

​প্লে গ্রুপ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা ইংরেজি দক্ষতা, আত্মবিশ্বাস বৃদ্ধি, সৃজনশীলতা ও মঞ্চে সাবলীল উপস্থাপনার সক্ষমতা অর্জনের লক্ষ্যে এই প্রতিযোগিতায় অংশ নেয়। সহ-শিক্ষা কার্যক্রমের এই আয়োজনে প্রায় ১২শ শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান বলেন, তিন দিনব্যাপী এই আয়োজনে আমাদের শিক্ষার্থীদের মেধা ও যুক্তির স্ফুরণ দেখে আমি অত্যন্ত গর্বিত। আমাদের মূল লক্ষ্য—”Unlocking Potential, Celebrating Excellence”—অর্জন করতে প্রতিটি শিক্ষার্থী তাদের সুপ্ত প্রতিভার উজ্জ্বল প্রমাণ দিয়েছে। কেবল পাঠ্যপুস্তক নয়, সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমেই আগামী দিনের সুনাগরিক ও নেতৃত্ব গড়ে ওঠে।

​শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, প্রতিযোগিতার সবচেয়ে বড় শিক্ষা জয় কিংবা পরাজয় নয়। সাহসের সঙ্গে মঞ্চে দাঁড়ানো এবং নিজের সেরাটা উজাড় করে দেওয়া। এই অভিজ্ঞতা তাদের সামনের পথচলায় কাজে লাগবে। বিজয়ী ও অংশগ্রহণকারী সকলের এই প্রচেষ্টাই আমাদের আসল সাফল্য। আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ সর্বদা শিক্ষার্থীদের মেধা ও মননের সর্বাঙ্গীন বিকাশে অঙ্গীকারবদ্ধ।

​অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন, আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুর রশিদ।

এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক ও শুভানুধ্যায়ীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক সৈকত মিয়া, রুবেল রানা, কান্তা আচার্জী, রাবেয়া সুলতানা, সুমন ইসলাম, মো. নাঈম, সোহেল রানা, আব্দুল্লাহ ইবনে মিজান, রাসেল মোল্লা, সৌরভ দাস, রাশেদা আক্তার বিথী, শিরিন সুলতানা পপি ও আরিফুল ইসলাম রিয়াদ প্রমুখ।

​

​উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে আটটায় আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে তিন দিনব্যাপী এই বার্ষিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুভ সূচনা হয়েছিল।

এ বিভাগের আরও সংবাদ