শিরোনাম
Advertisement
সারাদেশ

সাটুরিয়ায় গভীর রাতে বাসে আগুন

Advertisement
গভীর রাতে সাটুরিয়ায় পোশাক কারখানার শ্রমিকবাহী বাসে দুর্বৃত্তদের আগুনছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
​শনিবার (৭ নভেম্বর) মধ্যরাতের দিকে উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় এ ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্রে জানা যায়, সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের জান্না এলাকায় থেমে থাকা পোশাক কারখানার একটি শ্রমিকবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে বলে মনে করছেন অনেকে। আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা চালাতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ।

​সাটুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস পরিদর্শক মজিবর রহমান জানান, খবর পেয়েই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটি পুড়ে গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

​সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও সূত্রপাত জানা যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলমান রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ