শিরোনাম
Advertisement
সারাদেশ

নাগরপুরে কোদালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

Advertisement
নাগরপুরে কোদালিয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দছবি: সারাক্ষণ সংবাদ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কোদালিয়া গ্রামে নবনির্মিত ‘কোদালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

​শনিবার (৩১ অক্টোবর) এক উৎসবমুখর পরিবেশে মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য জনাব রবিউল আউয়াল লাভলু।

​মসজিদ উদ্বোধন শেষে কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

​ভাদ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আরশেদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান মাহমুদ চঞ্চলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, প্রবাসী কল্যাণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল রহমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি আরিফুল ইসলাম নবা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহিদ হাসান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহমুদ রাসেল।

​এ সময় স্থানীয় উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ