মানিকগঞ্জের ঘিওর উপজেলায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নতির লক্ষ্যে প্রধান শিক্ষকদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা অংশ নেন। এ সময় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং পাঠদানের অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষার মান বাড়াতে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।





