শিরোনাম
Advertisement
সারাদেশ

পদ্মাপাড় অবৈধ বালু উত্তোলন ও বিক্রি, ১ লাখ টাকা জরিমানা

Advertisement
পদ্মাপাড়ের তীররক্ষা বাঁধের জিও ব্যাগ ক্ষতিগ্রস্ত করে অবৈধভাবে বালু উত্তোলনের দৃশ্যছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মাপাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার কাঞ্চনপুর কুশিয়ারচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিজা বীসরাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

​ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কুশিয়ারচর এলাকার হুমায়ন গায়ান পদ্মা তীররক্ষা বাঁধের ওপর বালু আনলোড করে জিও ব্যাগ ক্ষতিগ্রস্ত করে আসছিলেন। পাশাপাশি ভেকু (এক্সকাভেটর) দিয়ে অবৈধভাবে ওই বালু উত্তোলন ও বিক্রি করছিলেন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে জরিমানা ও সতর্ক করা হয়।

​এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিজা বীসরাত হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে তাকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও সংবাদ