মানিকগঞ্জের দৌলতপুরে ইসলামিক ফাউন্ডেশনের ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (৮ম পর্যায়)-এর আওতাধীন শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলার উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,শিশুদের প্রাথমিক ধর্মীয় শিক্ষা প্রদান, নৈতিকতা চর্চা এবং সামাজিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমকে আরও গতিশীল করা, শ্রেণিকক্ষে পাঠদান ব্যবস্থার মানোন্নয়ন এবং নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মানিকগঞ্জ জেলার ফিল্ড অফিসার মোিনবুল্লা (মো. হাবিবুল্লাহ) এবং সিনিয়র মাস্টার ট্রেইনার মুফতি আশরাফুল আলম।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মডেল কেয়ারটেকার মাওলানা সাইদুর রহমান, সাধারণ কেয়ারটেকার মাওলানা হাফিজুর রহমান ও মাওলানা আলমগীর হোসেনসহ উপজেলার বিভিন্ন কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।





