শিরোনাম
Advertisement
সারাদেশ

ঘিওর সিনিয়র মাদ্রাসায় এডহক কমিটি সভাপতির মতবিনিময়

Advertisement
সিনিয়র মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মৃধা মো. মাসুদ রানাকে শিক্ষকবৃন্দের ফুলেল শুভেচ্ছাছবি: সারাক্ষণ সংবাদ

ঘিওর সিনিয়র মাদ্রাসার এডহক কমিটির নতুন সভাপতি মৃধা মো. মাসুদ রানার পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

​রোববার (২৫ অক্টোবর) সকালে মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রম পরিচালনা, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের ভৌত ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

​নবনিযুক্ত সভাপতি মৃধা মো. মাসুদ রানা এর আগে ঘিওর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রবিষয়ক সম্পাদক, ঘিওর সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া বর্তমানে তিনি কুস্তা কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক হিসেবে সামাজিক দায়িত্ব পালন করছেন।

​পরিচিতি সভায় উপস্থিত ছিলেন, মাদ্রাসার অধ্যক্ষ মো. ইউনুছ মিয়া, সহকারী অধ্যাপক মো. মহিদুর রহমান, মো. রফিকুল ইসলাম, সাহেলা পারভীন, মো. শাহজাহান মিয়া, মো. আবু জুবায়ের হোসেন, মুহাম্মদ জহিরুল ইসলাম ও মো. মিজানুর রহমান।

​এছাড়া সহকারী শিক্ষক মো. হেলাল উদ্দিন, মো. আতিয়ার রহমান, শরিফুল ইসলাম খান, বিলাল হোসাইন, মো. লোকমান হোসেন, সুরাইয়া আহমেদ ইভা, সাবিনা ইয়াসমিন ও খন্দকার মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ