শিরোনাম
Advertisement
সারাদেশ

ঘিওরে ইলিশ বহনের দায়ে জরিমানা, জব্দ মাছ এতিমখানায়

Advertisement
অভিযান চালিয়ে অবৈধভাবে বহন করা ইলিশ মাছ জব্দ করেন উপজেলা প্রশাসনছবি: সারাক্ষণ সংবাদ

ঘিওরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ইলিশ বহনের দায়ে মো: জসিম ইসলাম নামে এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঘিওর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল-সংলগ্ন আইসিটি ভবনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক ও জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত জসিম ইসলামের বাড়ি সিংগাইর উপজেলায়। অভিযানের সময় তার কাছ থেকে আনুমানিক ৬ থেকে ৭ কেজি অবৈধ ইলিশ জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ স্বীকার করায় অভিযুক্ত জসিমকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে জব্দকৃত ইলিশ মাছগুলো স্থানীয় গোলাপনগর জামিয়া ফখরিয়া উম্মে ছালামা (রা.) মহিলা মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সম্পদ ইলিশ সুরক্ষায় এবং নিষেধাজ্ঞা চলাকালে যেকোনো ধরনের অসাধু পন্থা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজরিন নাহার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাজমুন নাহার এবং সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ