শিরোনাম
Advertisement
সারাদেশ

প্রতিমা বিসর্জনে সুবিধা: ঘিওরে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান টুটুল

Advertisement
প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে ঘিওর ইউনিয়ন পরিষদের উদ্যোগে রাস্তা নির্মাণছবি: সারাক্ষণ সংবাদ

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন কার্যক্রম নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় করতে মানিকগঞ্জের ঘিওরে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ঘিওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুলের ব্যক্তিগত ও পরিষদের যৌথ প্রচেষ্টায় বিসর্জন ঘাটে যাতায়াতের রাস্তা নির্মাণ ও সংস্কার করা হয়েছে।

​বুধবার (২১ অক্টোবর) সকালে ঘিওর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী মেলা এবং প্রতিমা বিসর্জন অনুষ্ঠানকে কেন্দ্র করে এই রাস্তাটি উন্মুক্ত করা হয়।

ঘিওর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুল বলেন,সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের ধর্মীয় উৎসব যেন আনন্দ ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি। প্রতিমা বিসর্জনের সময় পূজারী ও দর্শনার্থীরা যাতে সম্পূর্ণ নিরাপদে এবং নির্বিঘ্নে চলাচলা করতে পারেন, তা নিশ্চিত করতেই এই রাস্তা তৈরি করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন এই উৎসবে শরিক হতে পারেন, এটাই আমাদের মূল প্রত্যাশা।

​এদিকে বিসর্জন পর্ব ও মেলা প্রাঙ্গণে সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। মেলা প্রাঙ্গণে প্রয়োজনীয় নিরাপত্তার পাশাপাশি সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

​অনুষ্ঠানটি সফল ও আনন্দমুখর করতে দর্শনার্থী, আয়োজকবৃন্দ এবং স্থানীয় সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন ইউপি চেয়ারম্যান।

আয়োজক কমিটি আশা প্রকাশ করছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঘিওর ইউনিয়নে প্রতিমা বিসর্জন ও মেলা অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

এ বিভাগের আরও সংবাদ