শিরোনাম
Advertisement
সারাদেশ

ঘিওরে বিএনপির নেতা কাউছার রেজার পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ

Advertisement
দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করছেন মো. আবু কাউছার রেজাছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের ঘিওর সদর ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আবু কাউছার রেজা।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যার দিকে তিনি উপজেলা সদর ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপগুলোতে ৫০টি গেঞ্জি বিতরণ ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

​প্রতিমা বিসর্জনের আগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থানীয় পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পরিদর্শনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক পরিস্থিতি নিয়ে পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন আবু কাউছার রেজা। এ সময় তিনি শান্তিপূর্ণভাবে উৎসব উদ্‌যাপন এবং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

​স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদ্‌যাপন কমিটির সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা ও দুর্গোৎসবে সহায়তার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

​পরিদর্শনকালে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিতি ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ