শিরোনাম
Advertisement
সারাদেশ

ঘিওরে দুর্গোৎসবে কৃষকদল নেতা চান্দুর আর্থিক সহায়তা

Advertisement
দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন মোঃ শহিদুল ইসলাম চান্দুছবি: সারাক্ষণ সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে নিজস্ব অর্থায়নে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম চান্দু।

​মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি ঘিওর সদর ইউনিয়নের বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপ পরিদর্শন করে এই অনুদান তুলে দেন।

​পরিদর্শনকালে কৃষকদল নেতা চান্দু প্রতিটি মন্দির কমিটির নেতৃবৃন্দ ও দর্শনার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

​এ সময় তিনি বলেন, উৎসব যার যার, সুরক্ষা ও আনন্দ সবার। যেকোনো প্রয়োজনে ও বিপদে-আপদে আমি সবসময় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।

​মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং সাধারণ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ