শিরোনাম
Advertisement
সারাদেশ

দৌলতপুরে শারদীয় দুর্গাপূজায় তারেক রহমানের শুভেচ্ছা উপহার

Advertisement
তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরণছবি: সারাক্ষণ সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি ও ধুতি বিতরণ করা হয়েছে।

​সোমবার (১৯ অক্টোবর) সকালে দৌলতপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার যাওয়াদুল করিম নয়ন।

​প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার যাওয়াদুল করিম নয়ন বলেন,বাংলাদেশ সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির এক অনবদ্য দৃষ্টান্ত। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থাকা আমাদের দায়িত্ব ও নৈতিক কর্তব্য। প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন— ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্র ও উৎসব সবার। শারদীয় দুর্গোৎসবের এই আনন্দময় মুহূর্তে হিন্দু সম্প্রদায়ের মানুষের মুখে একটুখানি হাসি ফোটাতে এবং উৎসবের আনন্দকে ভাগাভাগি করে নিতেই এই ক্ষুদ্র প্রয়াস। আমরা একটি বৈষম্যহীন, নিরাপদ ও প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে বদ্ধপরিকর। যেখানে প্রতিটি নাগরিক নিজ নিজ ধর্মীয় উৎসব পূর্ণ স্বাধীনতা ও আনন্দের সাথে উদযাপন করতে পারবেন।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফেরদৌস রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম এবং সদস্য সচিব আব্দুস সালাম।

​এছাড়াও উপহার সামগ্রী বিতরণকালে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ