শিরোনাম
Advertisement
সারাদেশ

প্রধানমন্ত্রীর পূজার উপহার বিতরণ করলেন খাদ্যমন্ত্রী

Advertisement
সুবিধাবঞ্চিত নারীর হাতে প্রধানমন্ত্রীর পূজার উপহার তুলে দিচ্ছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতাছবি: সারাক্ষণ সংবাদ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জের সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

​সোমবার (১৯ অক্টোবর) মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও সুবিধাবঞ্চিত নারীদের হাতে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ও বস্ত্র তুলে দেন, খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা (এমপি)।

​প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন,শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসবের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের, বিশেষ করে সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, সে উদ্দেশ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার। সরকারের এই মানবিক সহায়তা প্রান্তিক মানুষের উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।

​জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন, মন্ত্রীর একান্ত সচিব শফিকুর আলম, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, সনাতন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

​প্রধানমন্ত্রীর উপহার পেয়ে সুবিধাবঞ্চিত সাধারণ মানুষ অত্যন্ত আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।

এ বিভাগের আরও সংবাদ