শিরোনাম
Advertisement
সারাদেশ

পূজার নিরাপত্তায় ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ

Advertisement
উৎসবের আনন্দ ও নিরাপত্তার সমন্বয়ছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে প্রযুক্তিনির্ভর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

​রোববার (১৮ অক্টোবর) বিকেলে শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ী মন্দিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট আমিনুল ইসলাম (পিপিএম, পিভিএম)।

​
জানা যায়, জেলার প্রতিটি পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র‌্যাবের পাশাপাশি দায়িত্ব পালন করছেন আনসার ও ভিডিপির সদস্যরা। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে প্রতিটি মণ্ডপে নিয়োজিত আনসার সদস্যদের মধ্যে অন্তত দুইজন ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপে নিবন্ধিত ইউজার হিসেবে যুক্ত রয়েছেন।

​জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট বলেন, শারদীয় দুর্গাপূজায় পূজা মণ্ডপগুলোতে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে আমাদের আনসার ও ভিডিপি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। আমরা ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ ব্যবহারের মাধ্যমে প্রতিটি মণ্ডপের রিয়েল-টাইম তথ্য ও ছবি তাৎক্ষণিকভাবে সরাসরি নিয়ন্ত্রণ কক্ষে প্রেরণ করছি।

​তিনি আরও বলেন, প্রযুক্তির এই আধুনিক ব্যবহারের ফলে যেকোনো সম্ভাব্য ঝুঁকি নিমিষেই চিহ্নিত করা যায় এবং তাৎক্ষণিক কুইক রেসপন্স টিম পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। জননিরাপত্তা রক্ষায় এমন প্রযুক্তিনির্ভর পদক্ষেপ এই বাহিনীকে আরও অনেক বেশি গতিশীল করেছে।

​উল্লেখ্য, এই অ্যাপের মাধ্যমে মণ্ডপে যেকোনো অপ্রীতিকর ঘটনা বা দুর্ঘটনার খবর তাৎক্ষণিক রিপোর্ট করতে পারেন দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা। সেই রিপোর্ট মুহূর্তেই জেলার সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছে যায়, যার ফলে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ