শিরোনাম
Advertisement
সারাদেশ

ঘিওরে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

Advertisement
পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরাছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের ঘিওরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মো. আবদুর রশিদ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

​রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের চঙ্গ শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রশিদ ওই গ্রামের মৃত শেখ নৈমনুদ্দিনের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, আবদুর রশিদ দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে ভুগছিলেন। রোববার সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান তিনি। সেখানে অসাবধানতাবশত পা পিছলে গভীর পানিতে পড়ে যান। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা স্থানীয়দের সঙ্গে নিয়ে তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন

​পরে খবর পেয়ে ঘিওর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন ঘিওর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার শাহিন আলম।

ঘিওর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার শাহিন আলম জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মী দল ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।

এ বিভাগের আরও সংবাদ