শিরোনাম
Advertisement
সারাদেশ

​সার বিতরণে দুর্নীতি হলে মিলবে না ছাড়, বাতিল হবে ডিলারশিপ

Advertisement
সার ব্যবস্থাপনা ও ডিলারশিপ চুক্তি বিষয়ক অবহিতকরণ সভাছবি: সারাক্ষণ সংবাদ

সার বিতরণে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে ডিলারশিপ বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা।

​শনিবার (১৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত ‘সারের ডিলারশিপ চুক্তি ও অঙ্গীকারনামা স্বাক্ষর, সার উত্তোলন, মজুতকরণ, বিতরণ এবং সার ব্যবস্থাপনা’ শীর্ষক অবহিতকরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

​সভার শুরুতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ সদ্য নিয়োগপ্রাপ্ত সার ডিলারদের সঙ্গে চুক্তি ও অঙ্গীকারনামা স্বাক্ষর অনুষ্ঠান পরিচালনা করেন এবং সার উত্তোলন, মজুত, বিতরণ ও ব্যবস্থাপনা বিষয়ে একটি বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন।

​জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি নাজমুন আরা সুলতানা বলেন,কৃষকদের কাছে সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা, সার মজুত ও বিতরণে শৃঙ্খলা বজায় রাখা এবং সার ব্যবস্থাপনা সংক্রান্ত আইনকানুন যথাযথভাবে মেনে চলতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না। কোনো ডিলার অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তাৎক্ষণিকভাবে তাঁর ডিলারশিপ বাতিল করা হবে।

​জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাহজাহান সিরাজ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মজিবুর রহমান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সার ও আসাদুজ্জামান খান দোলন, মানিকগঞ্জ জেলা সার সমিতির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন শামীম এবং মানিকগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিহির।

এ বিভাগের আরও সংবাদ