শিরোনাম
Advertisement
সারাদেশ

ঘিওরে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধ'র্ষ'ণের অভিযোগে মামলা

Advertisement
ধর্ষণের শিকার নারীছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের ঘিওরে ৩৫ বছর বয়সী এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে শামছুল (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শামছুল পলাতক রয়েছেন।

​সোমবার (১২ অক্টোবর) ঘিওর থানায় ভুক্তভোগী পরিবার মামলাটি দায়ের করে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

​অভিযোগ ও ঘিওর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার ( ২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঘিওর সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চঙ্গশিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার রাতে ভুক্তভোগীকে বাড়িতে একা রেখে তাঁর বাবা পাশের বৈলট বাজারে যান। এ সুযোগে অভিযুক্ত শামছুল ঘরে ঢুকে মুঠোফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে ও ভয়ভীতি প্রদর্শন করে ওই নারীকে ধর্ষণ করেন।

​পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর ভয়ে ভুক্তভোগী নারী প্রথমে কাউকে কিছু বলেননি। পরে বুধবার ( ৭ অক্টোবর) বিষয়টি বাবাকে জানালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও পরামর্শের কারণে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়। শুক্রবার (৯ অক্টোবর) ভুক্তভোগীর বাবা (৬২) ঘিওর থানায় লিখিত অভিযোগ দিলে প্রাথমিক তদন্তের পর সোমবার(১২ অক্টোবর) তা নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

​ভুক্তভোগীর মা বলেন, ঘটনার দিন আমি ছোট মেয়ের বাড়িতে ছিলাম। আমি এই জঘন্য ঘটনার সুষ্ঠু তদন্ত ও ধর্ষকের কঠিন বিচার চাই।

​স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত শামছুল ও তাঁর পরিবার এলাকা ছেড়ে গা-ঢাকা দিয়েছেন। তাঁর বিরুদ্ধে পূর্বেও নারীদের হয়রানি ও গোপনে ভিডিও ধারণের অভিযোগ ছিল বলে স্থানীয়রা দাবি করলেও তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহাব্বত কবির।

​তিনি বলেন, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ