শিরোনাম
Advertisement
সারাদেশ

ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তায় ঘিওরে দুর্গাপূজার প্রস্তুতি

Advertisement
দুর্গাপূজার নিরাপত্তা সভায় বক্তব্য রাখছেন অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরীছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের ঘিওরে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে ঘিওর থানা প্রাঙ্গণে পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

​ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসআই মিজানুর রহমান।

​প্রধান অতিথির বক্তব্যে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী বলেন, দুর্গাপূজা আমাদের সকলের আনন্দের উৎসব। উপজেলার ৮৪টি পূজামণ্ডপে যেন সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা সুন্দর ও সাচ্ছন্দে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য পুলিশ প্রশাসন সবসময় পাশে থাকবে। আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে এই উৎসবকে আরও আনন্দময় করে তুলতে হবে।

​তিনি আরও বলেন, প্রতিটি মণ্ডপেই প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে। যেকোনো প্রয়োজনে বা পরামর্শে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি। সবার আন্তরিক সহযোগিতায় একটি সুন্দর ও উৎসবমুখর পরিবেশ গড়ে উঠবে বলেই আমাদের বিশ্বাস।

আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক প্রস্তুতিমূলক সভায় আরো উপস্থিত ছিলেন, ঘিওর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আল-মামুন ভূঁইয়া, ঘিওর নাটমন্দিরের সভাপতি রাম সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের সভাপতি পিন্টু দাসসহ স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মণ্ডপ প্রতিনিধি, পুলিশ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা।

এ বিভাগের আরও সংবাদ