শিরোনাম
Advertisement
সারাদেশ

দৌলতপুরে সার ডিলারদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

Advertisement
সারের বাজার স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের মত-বিনিময়ছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের দৌলতপুরে কৃষি উৎপাদন সচল রাখা ও সারের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে বিসিআইসি, বিএডিসি ও খুচরা বিক্রেতাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (৭ অক্টোবর) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সুষম সারের সহজলভ্যতা ও সঠিক সরবরাহ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বক্তারা বলেন, কৃষিই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি, তাই কোনো অবস্থাতেই যেন কৃষকরা সার নিয়ে ভোগান্তির শিকার না হন। প্রতিটি ইউনিয়নে সারের সঠিক মজুত নিশ্চিত করা এবং দোকানে দোকানে মূল্যের তালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখা বাধ্যবাধকতার কথা পুনরায় মনে করিয়ে দেওয়া হয়। একই সাথে সারের বাজার মনিটরিং জোরদার করা, অবৈধ মজুতদারি, চোরাচালান বা যেকোনো ধরনের অনিয়ম রোধ এবং কৃত্রিম সংকট এড়াতে সংশ্লিষ্ট সকলকে কঠোর বার্তা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। নিয়ম অমান্য করে অন্যায্য মূল্যে সার বিক্রি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

​দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস এবং উপজেলা কৃষি অফিসার লুৎফে আল মুঈজ প্রমুখ।

​এ সময় দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সেলিম সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপজেলার সকল ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত ডিলার, সাব-ডিলার ও খুচরা সার বিক্রেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ