শিরোনাম
Advertisement
জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Advertisement
যানবাহন ও যাত্রী নিয়ে ঘাটে নোঙর করে আছে ফেরিছবি: সারাক্ষণ সংবাদ

বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম।

​তিনি জানান, হঠাৎ করে তীব্র বাতাস শুরু হওয়ায় পদ্মা নদীর মাঝপথে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়, যা ফেরি চলাচলে বিঘ্ন ঘটায়। তাই নৌপথে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীর পরিস্থিতি শান্ত ও অনুকূলে এলে পুনরায় এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে তিনি উল্লেখ করেন।

এ বিভাগের আরও সংবাদ