মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লী উচ্চ বিদ্যালয়ের বিশ্ব শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ বাক্যটি ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে গ্রেপ্তাতের তথ্য নিশ্চিত করেছেন সাটুরিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত প্রধান শিক্ষক আবুল হাঁশেম ভূঁইয়া (৪৮) জেলার দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের মৃত সুলতান ভূঁইয়ার ছেলে। তিনি তার নিজ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
জানা যায়,বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়ার উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে তিল্লী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ওই শোভাযাত্রায় ব্যবহৃত একটি ব্যানারে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ,শেখ হাসিনার বাংলাদেশ’ লেখাটি দৃশ্যমান হয়। পরবর্তীতে বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভা চলাকালে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে এবং তাঁরা সাটুরিয়া থানা পুলিশকে অবহিত করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে গ্রেপ্তার করে।
সাটুরিয়া সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি যাচাই-বাছাই করে আইনি পক্রিয়া শেষে আদালতে পাঠানোর পক্রিয়া চলছে।