চার ক্যাটাগরিতে মানিকগঞ্জ সদর উপজেলার আটজন শিক্ষককে সম্মাননা দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গণসাক্ষরতা অভিযান ও স্থানীয় বেসরকারি সংস্থা-পাসা আয়োজিত অনুষ্ঠানে তাঁদেরকে সম্মাননা দেওয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত গুণী শিক্ষকগন হলেন, সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুহুল আমীন মিয়া, খাবাশপুর আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক ড. মো. জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের গণিত বিষয়ের ইন্সট্রাক্টর আবীর হাসান মুকুল ও ইলেকট্রনিক বিষয়ের ইন্সট্রাক্টর দেবাশীষ সরকার, মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আতিকুর রহমান, চান্দি গোলড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়া বেগম, গড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার ও জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এস এম রাব্বি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্নিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন।
বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের মর্যাদা ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষকদের অবদানের স্বীকৃতি দিতে হতে হবে। গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান করতে হবে।
জেলা শিক্ষা কর্মকর্তা আমীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশ্ব শিক্ষক দিবসের এই আলোচনাসভায় বক্তব্য রাখেন , মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, বেসরকারি সংস্থা-পাসা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ ফরিদ খান,প্রথম আলো পত্রিকার প্রতিনিধি আব্দুল মোমিন, গনসাক্ষরতা অভিযানের প্রতিনিধি কামরুন্নাহার কলি এবং সম্মাননাপ্রাপ্ত গুণী শিক্ষকবৃন্দ।