দৌলতপুর বাজারে যৌথ অভিযানে ওষুধে অনিয়মের দায়ে ৩ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধার নেতৃত্বে দৌলতপুরে উপজেলা প্রশাসন ও জেলা ঔষধ প্রশাসন যৌথভাবে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও বিক্রির জন্য নিষিদ্ধ ‘ফিজিশিয়ান স্যাম্পল’ রাখায় “ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩”-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় ৩টি ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বাস্থ্য রক্ষা এবং ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা।