শিরোনাম
Advertisement
সারাদেশ

নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Advertisement
নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালিছবি: সারাক্ষণ সংবাদ

যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা পর্যায়ে ‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬’ পালিত হয়েছে।

​সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী ও গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হয়ে শুভচ্ছো জানান।

তিনি বলেন, শিক্ষকরা হলেন জাতির দূরদর্শী কারিগর ও সমাজ সংস্কারক। একটি উন্নত, সমৃদ্ধ ও সৎ নাগরিক সমাজ গঠনে শিক্ষকদের অবদান অতুলনীয়। শিক্ষকদের আত্মত্যাগ ও মহান দায়িত্ববোধের কারণেই আজকের প্রজন্ম ভবিষ্যতের নেতৃত্ব দিতে প্রস্তুত হচ্ছে। শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা এবং শিক্ষাক্ষেত্রের সার্বিক উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

​উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. আরশেদ আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান ফারুক, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা এবং দুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা মমতাজসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এ বিভাগের আরও সংবাদ