শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

Advertisement
ছবি: সা.স গ্রাফিক

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া এলাকার কাছাকাছি যাত্রীবাহী বাসের ধাক্কায় আনোয়ারা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) বেলা তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করে চালককে আটক করেছে পুলিশ।

নিহত আনোয়ারা বেগম সাটুরিয়া উপজেলার হরগজ বালিরচর গ্রামের মীর হোসেনের স্ত্রী।

জানা যায়, জেলার ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া এলাকায় ‘নীলাচল’ পরিবহনের একটি বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করছিল। এ সময় মহাসড়ক পার হওয়ার পথে আনোয়ারা বেগমকে বাসটি সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেলিম মাতুব্বার বলেন,দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরও সংবাদ