শিরোনাম
Advertisement
সারাদেশ

ঘিওরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে যুবক গ্রেফতার

Advertisement
ঘিওর থানায় গ্রেফতারকৃত আসামিছবি: সারাক্ষণ সংবাদ

মানিকগঞ্জের ঘিওরে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ফেসবুকে আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগে বাসুদেব রাজবংশী (২৫) নামে এক যুবককে আটক করে স্খানীয়রা পুলিশে দিয়েছে ।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে আটককৃত যুবককে আদালত পাটানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর বাসুদেবের ফেসবুক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে আপত্তিকর মন্তব্য ও ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করা হয়। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়।

​পরবর্তীকালে, ১ অক্টোবর রাতে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর ঘটনাস্থলে পৌঁছে তাকে থানা হেফাজতে নেন।

ঘিওর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, ঘটনার প্রাথমিক তদন্তে লিখিত অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে অভিযুক্ত বাসুদেব রাজবংশীকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ