টাঙ্গাইলের নাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে স্থানীয় সংসদ সদস্যের বাসভবনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ বলেন, সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু সবসময়ই এলাকার মানুষের সুখ-দুঃখের বিশ্বস্ত সহচর। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাৎক্ষণিক মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন।
তিনি আশ্বস্ত করে বলেন, এই সংকট কাটিয়ে না ওঠা পর্যন্ত ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবার ও ব্যবসায়ীর পাশে থাকবে দল ও প্রশাসন। পর্যায়ক্রমে আরও সহায়তা প্রদানের পাশাপাশি তাঁদের পূর্ণাঙ্গ পুনর্বাসনে যা যা করণীয়, তার সবটুকুই নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়, যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। সর্বস্ব হারিয়ে চরম বিপর্যয়ে পড়া ব্যবসায়ীরা এমপি রবিউল আওয়াল লাভলু ও বিএনপি পরিবারের এই সময়োপযোগী মানবিক সহায়তার জন্য তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।