সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানিকগঞ্জের ধামশ্বরে মিছিল-সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ধামশ্বর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানসহ গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল করেন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সুপরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো ঘৃণ্য অপচেষ্টা রাজপথে ঐক্যবদ্ধভাবে নস্যাৎ করে দেওয়া হবে। তারা জোর দিয়ে বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা, সামাজিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ণ রাখা এখন সময়ের দাবি। এ লক্ষ্যে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে সর্বোচ্চ সতর্ক, সজাগ ও সুসংগঠিত থাকার উদাত্ত আহ্বান জানান বক্তারা।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ধামশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলেক মিয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সহসভাপতি শিহাব, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি লুৎফর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. রতন মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।





