শিরোনাম
Advertisement
সারাদেশ

কালীগঙ্গায় অবৈধ মাটি উত্তোলন: লাখ টাকা অর্থদণ্ড

Advertisement
অবৈধ মাটি উত্তোলনের দায়ে অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালতছবি: সারাক্ষণ সংবাদ

    মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা নদীতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

    ​শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চরমাস্তুল হাইস্কুল সংলগ্ন কালীগঙ্গা নদী এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

    ​অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত ড্রেজার মালিক মিজানুর রহমান জুমনকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে ড্রেজারের পাইপসহ সকল সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

    ​দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস জানান, সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ বিভাগের আরও সংবাদ