মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় প্রায় ১২’শ পরিবারের মাঝে বিনা মূল্যে বিভিন্ন প্রজাতির ১৩ হাজার গাছের চারা বিতরণ করেছে ‘সাজেদা ফাউন্ডেশন’।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে গড়পাড়া এলাকায় এ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
মূলত পরিবেশের ভারসাম্য রক্ষা,সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কর্মসূচিতে সাজেদা ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মো.রওশন আলী বলেন, দেশব্যাপী বৃক্ষ রোপণ অভিযানের সাথে একাত্মতা প্রকাশ করে সাজেদা ফাউন্ডেশন এই পদক্ষেপ নিয়েছে।
বিনামূল্যে চারা বিতরণের পাশাপাশি চারা রোপণ কর্মসূচিও পরিচালনা করা হচ্ছে।
তিনি আশা প্রকাশ করে আরও বলেন,এই চারা গুলো যথাযথ ভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সুরক্ষায় দীর্ঘ মেয়াদী ভূমিকা রাখবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গড়পাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা তাইফুর রহমান, সাজেদা ফাউন্ডেশনের সিনিয়র সহকারী কর্মকর্তা (অর্থ ও হিসাব) মো. আল-আমিনসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।





