শিরোনাম
Advertisement
সারাদেশ

সিংগাইরে দুটি গ্রামীণ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন

Advertisement
সিঙ্গাইরে ২ টি গ্রামীণ সড়কের পাকাকরণ কাজের উদ্বোধনছবি: সারাক্ষণ সংবাদ

    ​মানিকগঞ্জের সিংগাইরে দুটি গ্রামীণ সড়ক পাকাকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

    ​বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক দুটির নির্মাণ কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত।

    ​স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা গেছে, সিংগাইর উপজেলার ‘গোবিন্দল উপজেলা সড়ক হতে বলধারা ইউপি অফিস ভায়া জৈইল্যা’ পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক ৩ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত হবে রাস্তা।

    অপর দিকে ‘গোবিন্দল হতে ধাইরা পাড়া’ পর্যন্ত এক কিলোমিটার সড়ক ১ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি সড়ক দুটির পাকাকরণ কাজের দরপত্র (টেন্ডার) প্রক্রিয়া সম্পন্ন হয়।

    ​প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্ত বলেন, গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে স্থানীয় কৃষি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে। এই সড়ক দুটি নির্মাণের ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

    ​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. গোলাম সামদানী, উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম ও রবিউল ইসলামসহ স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিভাগের আরও সংবাদ