শিরোনাম
Advertisement
সারাদেশ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক সভা

Advertisement
'দিশারী'র উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সভাছবি: সারাক্ষণ সংবাদ

​মানিকগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের বেউথা বস্তিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দিশারী’ এই সচেতনতামূলক সভার আয়োজন করে।

​সভায় বক্তারা বলেন, প্রতিদিনই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং এতে বহু প্রাণহানি ঘটছে। এই প্রাণঘাতী রোগের হাত থেকে বাঁচতে হলে ডেঙ্গুর কারণ ও প্রতিকার সম্পর্কে আমাদের সবাইকে জানতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে।

পরিত্যক্ত ডাবের খোসা, গাড়ির টায়ার, চিপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল, মাটির পাত্র, ফুলের টব, কিংবা বাড়ির ছাদসহ যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত ফেলে দিতে হবে। কারণ এসব স্থানে জমে থাকা পরিষ্কার পানিতেই এডিস মশার লার্ভা জন্ম নেয়, যা কামড়ালে ডেঙ্গু রোগ হয়।

তাই এসব বিষয়ে সচেতন থাকার পাশাপাশি রাতে ও দিনে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে।

​দিশারীর সভাপতি শামীম জোপা বৃষ্টির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. মাসুদ আলী শাহরিয়ার, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, দিশারীর উপদেষ্টা আকরাম হোসেন এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তুষার।

এ বিভাগের আরও সংবাদ