শিরোনাম
Advertisement
বিশ্ব

ইউক্রেনে ৮০০ জেট ড্রোন ছুড়েছে চার দিনে রাশিয়া

Advertisement
সংগৃহীত

চার দিনে ইউক্রেনে ৮০০ জেট ড্রোন ছুড়েছে রাশিয়া কিয়েভের আশপাশের সরবরাহ গুদামগুলোতে হামলা চালিয়েছে রুশ বাহিনী, এতে খাদ্যপণ্যের সংকট দেখা দিয়েছে।

ইউক্রেনে গত চার দিনে প্রায় ৮০০টি জেটচালিত ড্রোন ছুড়েছে রাশিয়া। দ্রুতগতির এসব ড্রোনের ব্যবহার বাড়ায় দেশটিতে দিনের বেলাতেও ঘণ্টার পর ঘণ্টা বিমান হামলার সতর্কতা জারি থাকছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার বলেন, চার দিনে রাশিয়া প্রায় ১ হাজার ৫০০টি বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করেছে। এর মধ্যে প্রায় ৮০০টি ছিল জেটচালিত।

রাশিয়ার হামলায় ব্যবহৃত ড্রোনের অর্ধেকেরও বেশি এখন এই নতুন মডেলের বলে জানান তিনি। নতুন মডেলের শাহেদ ড্রোন ঘণ্টায় প্রায় ২০০ থেকে ২৫০ মাইল গতিতে উড়তে পারে।

অর্থাৎ আগের পিস্টন ইঞ্জিনচালিত সংস্করণের তুলনায় এগুলো প্রায় দ্বিগুণ দ্রুত। এমনকি ইউক্রেনের স্বল্পমূল্যের কিছু প্রতিরোধক ড্রোনের চেয়েও দ্রুত হওয়ায় এগুলো ঠেকানো কঠিন হয়ে পড়েছে।

গত বৃহস্পতিবার কিয়েভের ১৫ মাইল পশ্চিমে মাইলা গ্রামের একটি গোলাবারুদ গুদামে ‘গেরান-৪’ ড্রোন আঘাত হানে। এতে ৩৮ জন নিহত হন। বিস্ফোরণের পর ঘণ্টার পর ঘণ্টা সেখানে বিস্ফোরণ চলতে থাকে। আশপাশের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়।

নেপালে বন্যায় প্রাণহানি-নিখোঁজের তথ্য প্রকাশ পেলেও চীনের চিত্র এখনও অস্পষ্ট নেপালে বন্যায় প্রাণহানি-নিখোঁজের তথ্য প্রকাশ পেলেও চীনের চিত্র এখনও অস্পষ্ট।

গত পাঁচ দিন ধরে কিয়েভসহ বিভিন্ন এলাকায় দিনের বেলাতেও দফায় দফায় ড্রোন হামলা চালানো হচ্ছে। সোমবার দুপুরের আগেই কিয়েভে আটবার বিমান হামলার সতর্কতা জারি হয়। পরিস্থিতির কারণে কিছু ব্যবসাপ্রতিষ্ঠান সতর্কতা শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখছে।

ড্রোন হামলার আশঙ্কায় জরুরি সেবাদানকারী দলগুলোও অনেক সময় হামলাস্থল থেকে সরে যেতে বাধ্য হচ্ছে। এতে আগুন বা অন্যান্য ক্ষয়ক্ষতির প্রভাব আরও বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

ইউক্রেনের প্রতিরক্ষা প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সেরহি বেস্ক্রেসনভ অবশ্য মানুষকে গুজব ও আতঙ্কে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। হামলায় সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও কোম্পানিগুলো তা পুনর্গঠনের চেষ্টা করছে বলে জানান তিনি।

    ইরানে তৈরি শাহেদ ড্রোনের প্রযুক্তি পরে রাশিয়ার কাছে হস্তান্তর করা হয়। ইরান ২০২৩ সালের শরতে প্রথম জেটচালিত শাহেদ-২৩৮ উন্মোচন করে। পরে রাশিয়া এর প্রযুক্তি ব্যবহার করে ‘গেরান-৪’ ও ‘গেরান-৫’ তৈরি শুরু করে।

    বেস্ক্রেসনভের দাবি, আগস্টে ইউক্রেনে অন্তত ২ হাজার ৫০০ জেটচালিত ড্রোন ছুড়েছে রাশিয়া, যেখানে জুলাইয়ে এ সংখ্যা ছিল প্রায় ১ হাজার ৫০০।

    ইউক্রেন আগে পিস্টনচালিত শাহেদ ঠেকাতে স্বল্পমূল্যের স্থলভিত্তিক প্রতিরোধক ড্রোন তৈরি করে সফল হয়েছিল। এতে এসব ড্রোন ধ্বংসের হার ৯০ শতাংশের বেশি হয়েছিল। তবে জেটচালিত ড্রোন ঠেকাতে এখন আরও দ্রুতগতির প্রতিরোধক ড্রোন তৈরির চেষ্টা করছেন দেশটির প্রকৌশলীরা।

    সূত্র : দ্য গার্ডিয়ান

এ বিভাগের আরও সংবাদ