শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে ভোক্তার অভিযান: ৩ রেস্তোরাঁকে জরিমানা 

Advertisement
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানছবি: সারাক্ষণ সংবাদ

    অস্বাস্থ্যকর পরিবেশ ও নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের দায়ে মানিকগঞ্জের তিনটি রেস্তোরাঁকে ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।​

    বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মানিকগঞ্জ শহরের বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

    ভোক্তা-অধিকার আইনের ৪২ ও ৪৩ ধারায় ঢাকা বিরিয়ানি হাউসকে ১ লাখ, হাজী নান্না বিরিয়ানি হাউসকে ২৫ হাজার এবং দ্বীন দুনিয়া রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।​

    ​মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ঢাকা বিরিয়ানি হাউসের রান্নাঘরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, টয়লেটের ভেতরে মাংস ধোয়া এবং খাবারে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে রেস্তোরাঁটিকে জরিমানার পাশাপাশি আগামী সাত দিনের মধ্যে রান্নাঘর স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে নিরাপদ খাদ্য আইনে মামলা দায়ের করা হবে মর্মে কর্তৃপক্ষ লিখিত অঙ্গীকারনামা প্রদান করেছে।

    অভিযানের নেতৃত্ব দেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রৌশন আরাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

এ বিভাগের আরও সংবাদ