শিরোনাম
Advertisement
সারাদেশ

শুধু রোপণ নয়, বাঁচিয়ে রাখার প্রত্যয়ে কর্মসূচির উদ্বোধন

Advertisement
ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে গাছ রোপণছবি: সারাক্ষণ সংবাদ

    মানিকগঞ্জে যথাযথ পরিচর্যার অঙ্গীকারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

    বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা আনসার ও ভিডিপির আয়োজনে জাগীর ইউনিয়নের মেঘশিমুল এলাকায় পাকা রাস্তার ধারে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম(পিপিএম, পিভিএম)।
    ​

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা জেলাজুড়ে ফলজসহ বিভিন্ন প্রজাতির ৪০০টি চারা গাছ রোপণ করব। তবে কেবল রোপণই নয়, উপযুক্ত পরিচর্যার মাধ্যমে চারাগুলোকে বাঁচিয়ে ও বড় করে তোলাই আমাদের মূল লক্ষ্য। গবাদিপশুর হাত থেকে রক্ষায় চারাগুলোর চারপাশে বেড়া দেওয়া হচ্ছে এবং প্রতিটি গ্রামের আনসার সদস্যদের নিয়মিত দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। গাছগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে জেলা পর্যায় থেকেও তদারকি করা হবে।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আনসার-ভিডিপির সার্কেল অ্যাডজুট্যান্ট স্বরূপ বিশ্বাস, উপজেলা প্রশিক্ষক মো. সাখাওয়াত হোসেন, তামান্না সিদ্দিকী ও স্থানীয় দলনেত্রী পাপিয়া আক্তারসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

এ বিভাগের আরও সংবাদ