শিরোনাম
Advertisement
সারাদেশ

অপশক্তির বিরুদ্ধে ঘিওরে যুবদলের হুঁশিয়ারি

Advertisement
চক্রান্তের প্রতিবাদে ঘিওরে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশছবি: সারাক্ষণ সংবাদ

    দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জের ঘিওরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঘিওর উপজেলা যুবদল।

    মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ঘিওর উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল মিছিল বের করা হয়।

    মিছিলটি ঘিওর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বক্তারা বলেন, একটি মহল সুপরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। কোনো অপশক্তিকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে কিংবা শান্তিকামী মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত করতে দেওয়া হবে না।

    ​বক্তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশবিরোধী যেকোনো ধরনের পরিকল্পিত চক্রান্ত, সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে ঘিওর উপজেলা যুবদলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ রয়েছে। জাতীয় স্বার্থ ও দেশের স্থিতিশীলতা রক্ষায় যুবদল ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকবে এবং যেকোনো অপপ্রয়াসের কড়া জবাব দিতে রাজপথেই প্রতিরোধ গড়ে তুলবে।

    ঘিওর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, যুবদলের সদস্য সচিব সাইফ সানোয়ার, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, তাজুল ইসলাম তারেক, মীর ফারুক হোসেন এবং হাবিব ইব্রাহিম খান সাগর।

    ​এছাড়াও প্রতিবাদ মিছিল ও সমাবেশে যুবদল নেতা মির্জা সালেম, রিন্টু খান, মাসুদ খান, আলতাফ, মীর মুকুল ও সুমনসহ ঘিওর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

এ বিভাগের আরও সংবাদ