শিরোনাম
Advertisement
সারাদেশ

ঘিওরে শ্বশুরের ঘরেই হানা: ১৩ লাখ টাকার স্বর্ণসহ গ্রেপ্তার জামাই

Advertisement
শ্বশুরবাড়িতে চুরির অভিযোগে জামাই সামিউল গ্রেপ্তারছবি: সারাক্ষণ সংবাদ

    মানিকগঞ্জের ঘিওরে শ্বশুরবাড়ির তালা ভেঙে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগে জামাই সামিউলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

​সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঘিওর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুহব্বত কবীর।

    ​গ্রেপ্তারকৃত সামিউল নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার জোনাকী এলাকার মৃত আজিজুল হকের ছেলে। তিনি ভুক্তভোগী ব্যবসায়ীর মেয়ের স্বামী।

​সংবাদ সম্মেলনে জানা যায়, গত ৩০ আগস্ট মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড়া এলাকার ব্যবসায়ী আকবর আলী খান ঢাকা থেকে চিকিৎসা শেষে বাড়ি ফিরে দেখেন তাঁর দ্বিতীয় তলার ঘরের তালা ভাঙা। পরে তিনি পরীক্ষা করে লকারে থাকা সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার, ব্যাংকের চেকবই ও এটিএম কার্ড চুরির বিষয়টি নিশ্চিত হন।

    ​এ ঘটনায় ৮ সেপ্টেম্বর ঘিওর থানায় মামলা দায়ের করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত সামিউলের অবস্থান শনাক্ত করে পুলিশ। এর ভিত্তিতে ২০ সেপ্টেম্বর ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তীর নেতৃত্বে একটি দল রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে সামিউলকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে চুরি হওয়া পুরো সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

    ​ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুহব্বত কবীর বলেন, প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করা হয়। আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া সমস্ত স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ