শিরোনাম
Advertisement
সারাদেশ

আবাদি জমি নদীগর্ভে বিলীন: অস্তিত্ব রক্ষার দাবিতে কৃষকের মানববন্ধন

Advertisement
ফসলী জমি রক্ষায় কৃষক পরিবার, পৌলী, চামটা, খাগড়াকুড়ি গ্রামবাসীছবি: সারাক্ষণ সংবাদ

    মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা নদীর তীরবর্তী এলাকার কৃষক, দিনমজুর ও সাধারণ মানুষ তাঁদের মাথা গোঁজার একমাত্র ঠাঁইটুকু রক্ষার দাবিতে মানববন্ধন করেছে।

    সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা সেতুর ওপর ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত মানুষদের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    কালীগঙ্গা নদীর তীরবর্তী এলাকার মানুষের বেঁচে থাকার আকুতি
    কালীগঙ্গা নদীর তীরবর্তী এলাকার মানুষের বেঁচে থাকার আকুতিছবি: সারাক্ষণ সংবাদ
     

    ​মানববন্ধনে বক্তারা বলেন, নদী তীরবর্তী সাধারণ মানুষের জীবন-জীবিকার প্রধান অবলম্বন কৃষি। এই অঞ্চলের প্রতিটি পরিবার কৃষি কাজের ওপর নির্ভর করেই সংসার চালায়। অথচ অসাধু বালু ব্যবসায়ী ও প্রভাবশালী মহল রাজনৈতিক ক্ষমতার ছত্রছায়ায় নির্ধারিত সীমানা লঙ্ঘন করে অবৈধ ভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। এর প্রতিবাদ করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের হুমকি-ধামকির মুখে পড়তে হয়।

    ​তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিকল্পনাহীন ভাবে বালু উত্তোলনের ফলে প্রতিনিয়ত আমাদের মূল্যবান আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আমরা বারবার স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার পাইনি। যেভাবে একের পর এক ফসলি জমি নদীতে বিলীন হচ্ছে, তাতে আশঙ্কা হচ্ছে,কবে যেন মাথা গোঁজার একমাত্র ভিটেমাটিটুকুও হারিয়ে যায়। হয়-তো আমাদের সর্বস্ব হারানোর পরই প্রশাসনের টনক নড়বে।

    ফসলি জমি রক্ষায় প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রী প্রতি আহ্বান ভুক্তভোগীদের
    ফসলি জমি রক্ষায় প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রী প্রতি আহ্বান ভুক্তভোগীদেরছবি: সারাক্ষণ সংবাদ
     
    ​এমতাবস্থায়, ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন অনতিবিলম্বে বন্ধের দাবি জানিয়ে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত কৃষকেরা। এ বিষয়ে সরকার প্রধান ও খাদ্যমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

    ​উক্ত মানববন্ধনে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পক্ষে বক্তব্য দেন, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ কাউছার মিয়া, নুরুদ্দিন, সাইজ উদ্দিন, আলেয়া বেগমসহ আরও অনেকে।

এ বিভাগের আরও সংবাদ