শিরোনাম
Advertisement
সারাদেশ

সাটুরিয়ায় পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

Advertisement
সাটুরিয়ায় পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে সুফলভোগীদের মাঝে চারা বিতরণ করছেন অতিথিবৃন্দছবি: সারাক্ষণ সংবাদ

    ​পরিবেশ রক্ষায় সাটুরিয়ায় পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সাটুরিয়া শাখা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

    ​কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সচিব, পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক ও অডিট কমিটির সভাপতি ডা. মো. জাহেদুল ইসলাম।

    ​বৃক্ষরোপণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। পল্লী সঞ্চয় ব্যাংকের এই সময়োপযোগী পরিবেশবান্ধব উদ্যোগ কেবল তাদের প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ নয় বরং স্থানীয় সমাজকে পরিবেশ রক্ষায় সচেতন ও উদ্বুদ্ধ করতেও এক অগ্রণী ভূমিকা রাখবে। প্রকৃতি ও টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের এই সুদৃঢ় মেলবন্ধন আগামীর পথচলাকে আরো সমৃদ্ধ করবে।

    ​উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. ওয়ালিদ হোসেন এবং শাখা তত্ত্বাবধান ও পরিদর্শন বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও বিভাগীয় মনিটরিং কর্মকর্তা মো. জাহিদ হোসেন।

    ​এ ছাড়া অনুষ্ঠানে পল্লী সঞ্চয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    ​উল্লেখ্য,আলোচনা সভা শেষে ব্যাংকের শতাধিক সুফলভোগী সদস্য ও স্থানীয় অধিবাসীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এ বিভাগের আরও সংবাদ