শিরোনাম
Advertisement
সারাদেশ

উৎসবমুখর পরিবেশে কালিগঙ্গা নদীতে বসছে ঐতিহ্যবাহী নৌকা বাইচের আসর

Advertisement
কালিগঙ্গা নদীতে নৌকা বাইচ নিয়ে সংবাদ সম্মেলন করছেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজছবি: সারাক্ষণ সংবাদ

    নৌকা বাইচ আমাদের লোকজ সংস্কৃতি। এই ঐতিহ্য ধারণ করে আনন্দমুখর পরিবেশে কালিগঙ্গা নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয়েছে।

​মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ বেউথা কালিগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ।

    ​তিনি বলেন, আগামী প্রজন্মের কাছে আবহমান গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্য তুলে ধরার জন্যই এই আয়োজন। এই ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি জেলাবাসীকে একটি আনন্দমুখর পরিবেশ উপহার দেওয়াই আমাদের এই প্রয়াস।

    ​মাসুদ পারভেজ আরও বলেন, গত বছর কালিগঙ্গা নদীর এই নৌকা বাইচে ৬টি জেলা থেকে ৩২টি ছোট-বড় নৌকা অংশ নিয়েছিল। এবারে অংশগ্রহণকারী নৌকার সংখ্যা আরও বাড়তে পারে বলে আমরা প্রত্যাশা করছি।

    ​নৌকা বাইচটি সুশৃঙ্খল রাখতে নদীর তীরবর্তী এলাকাসহ আশপাশে পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করবেন। এর ফলে শিশু, নারী ও পুরুষসহ সব বয়সের মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে এই আনন্দ উপভোগ করতে পারবেন।

    ​সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কামাল হোসেন, দেলোয়ার হোসেন, সবুর উদ্দিন, সিদ্দিকুর রহমান,মোহাম্মদ শাহিন হোসেন,আরিফুর রহমান,নজরুল ইসলাম ফেরদৌস,আরিফ ইকবাল চঞ্চল,অ্যাডভোকেট দেওয়ান মিজানুর রহমান,সোহেল রানা বিল্টু,আসিফ আহমেদ আউয়াল,আব্দুর রশিদ লাভলুসহ সহস্রাধিক মানুষ।

    উল্লেখ্য, চলতি বছরের (২৫ সেপ্টেম্বর) শুক্রবার দুপুরে কালিগঙ্গা নদীতে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী ও মনোমুগ্ধকর এই অনুষ্ঠানে জেলাবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা। নৌকা বাইচে প্রথম পুরস্কার হিসেবে থাকবে দুটি ১০০ সিসির মোটরসাইকেল।

এ বিভাগের আরও সংবাদ