শিরোনাম
Advertisement
সারাদেশ

​মানিকগঞ্জে সেলফি পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে বিক্ষোভ

Advertisement
বরংগাইলে ‘সেলফি পরিবহন’ বয়কট ও রুট পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভছবি: সারাক্ষণ সংবাদ

    মানিকগঞ্জের বরংগাইলে ‘সেলফি পরিবহনের’ বেপরোয়া গতি ও দুর্ঘটনার প্রতিবাদ এবং রুট পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় ‘সচেতন নাগরিক সমাজ’ এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

    প্ল্যাকার্ডে ‘সেলফি পরিবহন বয়কট’ ও রুট পারমিট বাতিলের দাবি
    প্ল্যাকার্ডে ‘সেলফি পরিবহন বয়কট’ ও রুট পারমিট বাতিলের দাবিছবি: সারাক্ষণ সংবাদ
     

    কর্মসূচিতে শিক্ষার্থী, সাধারণ মানুষ ও রাজনৈতিক দলের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় বিক্ষোভকারীদের হাতে ‘সেলফি পরিবহন বয়কট’, ‘আর কোনো দুর্ঘটনা নয়, সেলফি পরিবহন বন্ধ চাই’ এবং ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করো’ সম্বলিত বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড দেখা যায়।

​বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সেলফি পরিবহনের বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত সড়কে মূল্যবান প্রাণ ঝরে পড়ছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে এই পরিবহনের রুট পারমিট বাতিল করার জন্য তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

​‘সচেতন নাগরিক সমাজ’-এর আয়োজনে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার তুহিন হোসেন, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হোসেন, ঘিওর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আহমেদ সবুজ, বরংগাইল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ শফিক এবং স্থানীয় বিএনপি নেতা গোলাম রাব্বানি ও মাহবুব রহমানসহ অনেকে।

এ বিভাগের আরও সংবাদ