প্রধানমন্ত্রীর নির্দেশে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জে কর্মসূচিটির উদ্বোধন হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে ভার্চুয়ালে তিন মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক নাজমুল হাসান খান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ আল আজিজ, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম।
সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রেড ক্রিসেন্ট সোসাইটি, স্কাউট ও বিএনসিসি সদস্যবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে শহীদ রফিক সড়কসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন আয়োজক ও অতিথিবৃন্দ।





