শিরোনাম
Advertisement
সারাদেশ

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি:সুইট হ্যাভেন ও মদিনা সুইটসকে ৭০ হাজার টাকা জরিমানা

Advertisement
দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরছবি: সারাক্ষণ সংবাদ

    ​​মানিকগঞ্জ জেলা শহরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ‘সুইট হ্যাভেন’ এবং ‘মদিনা গ্র্যান্ড সুইটস এন্ড বেকারি’ নামের দুটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরের দিকে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

    ​জানা যায়, শহরের অতিপরিচিত এই মিষ্টির দোকান দুটির কারখানায় দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর, অবৈজ্ঞানিক ও পোকামাকড়যুক্ত পরিবেশে মিষ্টি ও খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। বিষয়টি নজরে আসার পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেখানে অভিযান চালায়। পরে অপরাধের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী সুইট হ্যাভেনকে ২০ হাজার এবং মদিনা গ্র্যান্ড সুইটস এন্ড বেকারিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    ​অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও সংবাদ