শিরোনাম
Advertisement
সারাদেশ

সিংগাইরে জলাশয় থেকে অজ্ঞাত কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার

Advertisement
অজ্ঞাত পরিচয়ে কিশোরের মরদেহ উদ্ধারছবি: সংগৃহীত
    মানিকগঞ্জের সিংগাইরে জলাশয়ের কচুরিপানার মধ্য থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

​বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর পশ্চিমপাড়া শহর মুন্সির বাড়ি সংলগ্ন জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    ​স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে স্থানীয় বাসিন্দারা ওই কচুরিপানাযুক্ত জলাশয় থেকে তীব্র দুর্গন্ধ পান। পরে গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা জলাশয়ের ওপর মরদেহ ভাসতে দেখেন। পরবর্তীতে জরুরী সেবা ৯৯৯ নাম্বারের মাধ্যমে থানায় খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি বিকৃত হওয়ায় তাৎক্ষণিক ভাবে প্রযুক্তির সহায়তা নিয়েও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

    ​সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহারুল ইসলাম বলেন, জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোনের মাধ্যমে জানতে পারি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরও সংবাদ